স্থানীয় বাসিন্দারা কুয়োর মধ্যে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এবং মাটিগাড়া দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা দেহটি উদ্ধার করেন।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিচয় আপার বাগডোগরার বাসিন্দা ৮০ বছর বয়সি অধ্যায় সিংহ বলে জানা গেছে। পরিবারের দাবি, তিনি গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বিষয়টি বাগডোগরা থানায় জানানো হয়।
মৃতের ছেলের দাবি, তাঁর বাবা দীর্ঘদিন ধরেই মাঝে মাঝে অসংলগ্ন কথা বলতেন। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
