পৃথিবীর পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রকে জায়গা করে দেওয়ার কাজ করা হবে। আগামী তিন মাসের মধ্যে পর্যটন ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। পাহাড় থেকে সমুদ্র এবং জঙ্গল সব রয়েছে পশ্চিমবঙ্গে।
এবার পর্যটন হবে উচ্চবৃত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষের জন্য যারা পর্যটনের দিকে আসতে পারেননি তাদেরকেও পর্যটনে বৃত্তে আনার চেষ্টা করা হবে।
পর্যটন শিল্পে যার সমস্যা রয়েছে তা সমাধান করার জন্যই এসেছি। তবে আইনের বাইরে কোন কিছু হবে না আইনের মধ্যে থেকে সকল সুবিধা পাওয়া যাবে। ভারতবর্ষের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার কাজ করা হবে।
