১৪ বছর নির্বাচন নেই, প্রতিশ্রুতি ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় বাগডোগরা ব্যবসায়ী সমিতি!

১৪ বছর নির্বাচন নেই, প্রতিশ্রুতি ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় বাগডোগরা ব্যবসায়ী সমিতি!

প্রতিশ্রুতি দিয়েও হয়নি কোন কাজ, বাগডোগরা ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি ও ব্যবসায়ীরা। এদিন বাগডোগরার একটি বেসরকারী হোটেলে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা তথা এয়ারপোর্ট মোড়ের ব্যবসায়ী সজল সরকার জানান, দীর্ঘ ১৪ বছর ধরে বাগডোগরা ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়নি। 

বাছাই করে পদাধিকারী এবং কমিটি গঠন করে বাগডোগরা ব্যবসায়ী সমিতি চললেও ব্যবসায়ীদের অভিযোগ এবং ব্যবসায়ীদেরকে দেওয়া প্রতিশ্রুতির কোন স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ, ২০১৫ সালে রাস্তা প্রশস্তিকরনের সময় বাগডোগরা থেকে প্রায় ৮৪০ জন ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করা হয়। সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আয়াপ্পা মন্দির সংলগ্ন এলাকায় তৈরি হবে মার্কেট কমপ্লেক্স। 

সেই প্রতিশ্রুতি এখনো অধরা। তৎকালীন ব্যবসায়ী সমিতিতে দু হাজারের অধিক ব্যবসায়ী যুক্ত থাকলেও বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ১৫০ জনে। পাশাপাশি উচ্ছেদের সময় ৮৪০ জন ব্যবসায়ীদের উচ্ছেদের পরিবর্তে যে অর্থ দেওয়ার কথা ছিল সামান্য অর্থ দিয়ে পরবর্তীতে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ব্যবসায়ী সমিতির কাছে সেই হিসেবেও নেই। ইতিমধ্যে ৩রা জুলাই পদত্যাগ করেছেন বাগডোগরা ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন ঘোষ। 

তবে তার কার্যকালে ব্যবসায়ীদের উন্নয়নে কি কাজ করেছেন তিনি সেই হিসাব চাইলে সেই হিসেবে দিতে পারেননি তিনি। উজ্জল আইচ নামের স্টেশন মোড়ের এক ব্যবসায়ীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শুধুমাত্র বেছে বেছে কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উচ্ছেদের টাকা দেওয়া হলেও বঞ্চিত হয়েছে অধিকাংশ ব্যবসায়ী। বর্তমান সময়ে ব্যবসায়ীদের অভিযোগ শুনতে নারাজ সমিতি। অভিষেক ঘোষ নামের এক হোটেল ব্যবসায়ী জানান, 

হোটেলের যে সমস্ত বর্জ্য পদার্থ রয়েছে, তার জন্য প্রয়োজন ডাম্পিং গ্রাউন্ডের। বাগডোগরা এলাকায় ডাম্পিং রাউন্ড না থাকার কারণে সমস্যায় হোটেল ব্যবসায়ীরা। একাধিকবার বাগডোগরা ব্যবসায়ী সমিতিতে অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোন লাভ হয়নি। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে বাগডোগরা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করে ব্যবসায়ীদের সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Post a Comment (0)
Previous Post Next Post