পুষ্করিণীর এই সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং এলাকাবাসীর মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। তাঁর এই কৃতিত্বে সবাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ খড়িবাড়ি বুড়াগঞ্জ মণ্ডল বিজেপির পক্ষ থেকেও পুষ্করিণী বর্মনকে সংবর্ধনা জানানো হয়।
উপস্থিত নেতৃত্ব তাঁর হাতে সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। পুষ্করিণী বর্মনের এই সাফল্য আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীকে খেলাধুলায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
