Breaking News

Breaking News
Loading...

 

রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্ট !

দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট ! রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্ট !এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রুম বন্ধের নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে-র ডিভিশন বেঞ্চ। 

এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে নোটিস জারি করারও নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত গত ২৫ জুন কসবার আইন কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ করার অভিযোগ ওঠে ছাত্র সংগঠনের নেতারা বিরুদ্ধে। সেই সূত্রে এই অভিযোগও সামনে আসে যে রাজ্যের একাধিক কলেজের ইউনিয়নরুমে বহিরাগতদের আড্ডা এবং অসামাজিক কার্যকলাপ হচ্ছে।

এ ব্যাপারে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। মামলায় তিনি আদালতে বলেন, রাজ্যের কোনও কলেজেই বর্তমানে স্টুডেন্ট ইউনিয়ন গঠন হয়নি, এমনকি উচ্চ শিক্ষা দফতরের কাছ থেকে RTI-এর জবাবেও তা স্পষ্ট হয়েছে। ফলে ইউনিয়ন না থাকলে ইউনিয়ন রুম খোলা রাখার যৌক্তিকতা কোথায়? এই প্রশ্নও তোলেন। 

এরপরই মামলার শুনানিতে বিচারপতিরা জানিয়ে দেন, সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। সেই সঙ্গে রায়ে উল্লেখ করা হয়েছে, ওই ঘর কোনওভাবেই অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যদি বিশেষ কোনও পরিস্থিতিতে রুম ব্যবহার করার দরকার হয়, তবে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত ভাবে আবেদন জানাতে হবে। 

এই রায় ঘিরে রাজ্যের শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষামহলের একাংশের মতে, আদালতের এই নির্দেশ শুধু কসবাকাণ্ডের প্রতিক্রিয়া নয়, দীর্ঘদিন ধরেই কলেজে ইউনিয়ন ঘিরে চলা অরাজকতা ও দখলদারিত্বের বিরুদ্ধে কড়া বার্তা।

Post a Comment

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Previous Post Next Post