উত্তর-পূর্ব ভারতের উপর প্রকৃতির রোষ এক নতুন রূপ নিচ্ছে। গত কয়েকদিনে প্রবল বর্ষণ এবং ভূমিধসের জেরে অসম, মণিপুর, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা এই ছয়টি রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। বিশেষ করে অসমের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে।
হাজার হাজার মানুষ গৃহহীন, অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মিজোরামে আগামী দিনে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে, মিজোরাম সরকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে রাজ্যের নিরাপত্তা এবং জনসাধারণের সুরক্ষার স্বার্থে আগামী ১৩ জুন, ২০২৫ পর্যন্ত মিজোরাম ভ্রমণের সমস্ত পরিকল্পনা স্থগিত রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
#AssamFloods #Monsoon2025 #FloodAlert #mijoram #meghalay #assam #tripura #rkd #rkd24x7 #rkdsiliguri #northeaststate
